হোম > শিক্ষা

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, ভুখা মিছিল করবেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেয়া

সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে এই প্রজ্ঞাপন গভীর ষড়যন্ত্রমূলক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। তবে নতুন প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রোববার দুপুরে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে খালি থালা হাতে নিয়ে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

এদিকে উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত-জারা: দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। রোববার ভোরে তার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মসূচিতে বক্তব্য রাখেন।

সামাজিক মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারার ছবি শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ভূখা মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজ এ কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা হাতে নিয়ে মিছিল করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে