হোম > শিক্ষা

বই ছাপায় আন্তর্জাতিক টেন্ডার নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ এনসিটিবির

স্টাফ রিপোর্টার

পাঠ্যবই ছাপায় আন্তর্জাতিক টেন্ডার সংক্রান্ত সংবাদ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। রোববার প্রতিষ্ঠানটির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।

‘এনসিটিবির পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্র নিয়ে জনমনে বিভ্রান্তি স্পষ্টীকরণ’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্যের সঠিকতা যাচাই না করে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত খবরের যথার্থতা না থাকায় এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপাতে আন্তর্জাতিক টেন্ডার দেয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশের প্রেস মালিকদের মাঝে চরম অস্বস্তি বিরাজ করছে। এনসিটিবি কার্যালয় ঘেরাওসহ বিক্ষোভ করার কথা রয়েছে তাদের।

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন ইউজিসির

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

৪৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের কলেজে যোগদানের নির্দেশ

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা