হোম > শিক্ষা

ঢাকা কলেজের সকল রুটে আজ থেকে বাস বন্ধ

স্টাফ রিপোর্টার

অপ্রীতিকর ঘটনায় ঢাকা কলেজের দুই বাস ভাঙচুর করায় আজ বুধবার (১০ ডিসেম্বর) থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করার নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।

গতকাল মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

্এতে বলা হয়, একটি অপ্রীতিকর ঘটনায় কলেজের ২টি বাস ভাঙচুর করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের সকল রুটে বাসসমূহের চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ, ৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা কলেজের বিজয় ৭১ ও শঙ্খনীল নামক ২টি বাস ভাঙচুরকে ঘিরে সকাল সোয়া ১১টার দিকে গ্রীন রোড ও সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এর ঠিক এক মাস আগে ৯ নভেম্বর ২০২৫ এ ঢাকা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শান্তি চুক্তি। সেই বৈঠকে দুই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা ও নিউমার্কেট থানার পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করে নেয় এবং পরবর্তীতে সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল এই দুই কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

নারী নির্যাতনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

প্রকৌশল শিক্ষার্থীদের দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

ফুটবল উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ