হোম > শিক্ষা

প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস দেয়ার সময় জানালেন শিক্ষামন্ত্রী

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাড়ে ৪ লাখ স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি প্রাথমিক স্কুলের বাচ্চাদের ড্রেস দেয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আগামী মাসের মধ্যে সাড়ে ৪ লাখ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ড্রেস দেয়া হবে। জুলাই মাসের পরে আমাদের প্রজেক্ট নাম্বার পাঁচ থেকে সারা দেশের প্রত্যেকটি স্কুলের ছেলে-মেয়েদের জুতা মৌজা, প্যান্ট-শার্ট, সেলোয়ার-কামিজ এবং ব্যাগ দেওয়া হবে।

এএস

গুমের ‘নাটক’ সাজিয়ে সরকারকে দোষারোপের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

হাদি হত্যার রহস্যকে ‘পলিটিক্যাল টুল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: আম্মার

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চবিতে নতুন শাটল ট্রেন উদ্বোধন

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর