হোম > শিক্ষা

খালেদা জিয়ার কবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন সংগ্রামের নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একইসঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাফরুল আযম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন-ভারপ্রাপ্ত, সব বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জবিতে এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক

আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, চবিতে ফয়জুল করীম

রাবিতে সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

চবি শিবিরের সংবর্ধনায় অংশ নিলেন ৩ হাজার শিক্ষার্থী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ

রাকসুর মেয়াদ শেষ প্রায়, কার্যকর হয়নি সিনেট