হোম > শিক্ষা

নানা আয়োজনে জাবিতে দিনব্যাপী পাখিমেলা অনুষ্ঠিত

প্রতিনিধি, জাবি

পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে 'পাখি মেলা-২০২৫'। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

দিনব্যাপী মেলায় ছিল নানা আয়োজন। ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোচনা ছিল মেলায়। শীতের প্রকোপের কারণে দর্শনার্থী সংখ্যা প্রতিবছরের চেয়ে একটু কম ছিল। তবে এরমধ্যেও পরিবার নিয়ে অনেকে এসেছেন পাখি মেলায়।

পরিবার নিয়ে ঢাকা থেকে মেলায় ঘুরতে আসা জাহিদুল ইসলাম বলেন, “প্রতিবছরই মেলাতে আসা হয়। মূলত বাচ্চাদের জন্যই আসি। তারা বিভিন্ন পাখি সম্পর্কে জানতে পারে। সেই সাথে আমরাও সচেতন হতে পারি।

মেলায় বিগ বার্ড বাংলাদেশ, সায়েন্টিফিক পাবলিকেশন এ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া এ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন এ্যাওয়ার্ড ২০২৫ এর পুরস্কার প্রদান করা হয়।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব