হোম > শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন এবং সাম্প্রতিক ভূমিকম্পজনিত কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন এবং প্রাকৃতিক দুর্যোগ (ভূমিকম্প)-এর কারণে একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটায় পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের রিপোর্ট সাপেক্ষে স্থগিত রাখা হয়েছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে শীতকালীন ছুটি প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি নির্ধারিত ছিল।

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ