হোম > শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মমুখী শিক্ষাব্যবস্থা তৈরি করছে

অধ্যাপক মো.লুৎফর রহমান

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো.লুৎফর রহমান বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী শিক্ষাব্যবস্থা তৈরির চেষ্টা করছি। আইসিটি, ডেটা সাইন্স, ভাষাজ্ঞান থাকতে হবে। টার্গেটকৃত চাকরি পাওয়ার জন্য বিভিন্ন ভাষা শিখতে হবে।

আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটি ট্রেনিং দিচ্ছি। মানবসম্পদকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলো নতুন কারিকুলাম চালু করছে।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত 'এইচএসসি জিপিএ ৫ কৃতী শিক্ষার্থী মিলনমেলা ২০২৫' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো.লুৎফর রহমান বলেন, আমরা মোবাইল চর্চায় এতোই ব্যস্ত থাকি যে, আমরা আমাদের জ্ঞান চর্চায় পিছিয়ে যাচ্ছি। আমাদের জ্ঞান অর্জনে মনোযোগ দেওয়া প্রয়োজন।

বিগত কয়েক বছরের রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৪ সালে ১ লক্ষ ৪৭ হাজার জিপিএ ফাইভ পেয়েছে। এই বছর পেয়েছে মাত্র ৬৯ হাজার শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলে দেওয়া হতো এই এইভাবে জিপিএ ফাইভ দিতে হবে। আমি ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানাই। তাদের আন্দোলনের মধ্য দিয়ে একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে।

আশা করছি অল্প কিছুদিনের মধ্যে নির্বাচিত সরকার গঠন হবে। এই যুগে কেউ ফেল করলে তার বাবা বাজারে যায় না, মানুষ জিজ্ঞেস করবে আপনার সন্তান নাকি ফেল করেছে। বাংলাদেশকে উন্নত করতে যে যে সেক্টর দরকার ছিল, সেই জায়গাগুলো ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সকল বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে শিক্ষাব্যবস্থা উত্তরণের চেষ্টা করেছে। শুধু কোন একটা বিষয় নিয়ে পড়লেই হবে না বরং দক্ষ হতে হবে।

বাংলাদেশে এই মূহুর্তে সবচেয়ে বেশি গ্রাজুয়েট বেকার রয়েছে। আমরা গ্রাজুয়েট উৎপাদন করছি কিন্তু তাদের কাজের জায়গা তৈরি করছে না। বেকার তৈরির কারখানা হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা। বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অসংগতি দূর করার জন্যই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. আসাদুজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, মানুষের তিনটি প্রধান দায়িত্ব আছে। আল্লাহর প্রতি দায়িত্ব , পিতামাতার প্রতি দায়িত্ব এবং মানুষের প্রতি দায়িত্ব।

আমি বিশ্বাস করি কেউ যদি পিতামাতা এবং শিক্ষকদের কথা শুনলেও, একজন মানুষ ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আজকে যারা শিক্ষার্থী তারাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি। দেশের সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানতে হবে।

এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবেক সচিব ড. মো. জাহেদুল ইসলাম, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদ সোবহানী, জাতিসংঘ ডিআরআর ফেলো মো.মানসুরুল হক প্রমুখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে