হোম > শিক্ষা

নির্বাচন আশানুরূপ হয়নি, গণনায় কারচুপি হলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে

সংবাদ সম্মেলনে আবিদ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচন আশানুরূপ হয়নি, গণনায় কারচুপি হলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে।

মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আবিদ বলেন, ডাকসু নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যে নির্বাচনের আশা করেছিলেন তা হয়নি। এখন পর্যন্ত ধৈর্যধারণ করা হয়েছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি ভোট ম্যানুপুলেট করার চেষ্টা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে।

তিনি বলেন, গত সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে, তেমনি আজ সকাল থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হয়েছে। প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি থাকলেও রির্টানিং অফিসারাও এমন অপপ্রচারে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী।

আবিদ বলেন, আগে থেকে পূরণ করা ব্যালট থাকার অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীরা। দুটি কেন্দ্রে এমন অভিযোগ এসেছে, সুতরাং আরও কেন্দ্রে রয়েছে। বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ক্যাম্পাসে ঘোরাঘুরির অভিযোগ করে তিনি বলেন, এখন পর্যন্ত ১২টি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনে দেয়া হয়েছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা

তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোক

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়

মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা