হোম > শিক্ষা

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

স্টাফ রিপোর্টার

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৮ ডিসেম্বর) খসড়া এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় সংশোধনী আনতে পারে বোর্ড।

খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে