হোম > শিক্ষা

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে শুরু হবে আবেদন, যা চলবে তিন সপ্তাহ। এরপর পরীক্ষা নেওয়া হবে।

শনিবার বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আব্দুল জলিল বলেন, ১৬ নভেম্বর থেকে আমরা আবেদন নেওয়া শুরু করব। এটা তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলতে পারে। আবেদনের সময়সীমা নির্ধারণ করে শিগগিরই পত্রিকা ও ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আবেদন নেওয়ার পর ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এবার বাছাই পরীক্ষা থাকছে না জানিয়ে তিনি বলেন, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ কেবল লিখিত পরীক্ষা হবে।

পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তত থাকছে।

এবার ফলাফল নিম্নমুখী। সে ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ কমানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আব্দুল জলিল বলেন, ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী, তারা জিপিএ ৫ পেয়েছে।

আমাদের আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া লাগবেই। পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ ৫ পেতে হবে; যেটি আগেও ছিল।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার