হোম > শিক্ষা

মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিল ‎বেরোবি

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের যথাযথ মূল্যায়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিষদের উদ্যোগে “একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে এক উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার বিতরণ করা হয়। ‎যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২২টি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৪৭০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।

‎‎এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুশাইদ আহমেদ বলেন, সাধারণ শিক্ষার্থী হিসেবে অনুপ্রাণিত বোধ করছি। বিশেষ করে এখানে বিভিন্ন আলোচকরা বিভিন্ন বিষয়ে কথা বলছেন, জীবনের নানা আঙ্গিক ঘিরে, জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলছেন। এটা আসলেই একটা ইতিবাচক পরিবর্তন। বেরোবি শিক্ষার্থী সংসদ শিক্ষার্থীবান্ধব কাজ করে যেরকম অনুপ্রাণিত করেছে এই সংগঠনের পাশাপাশি আর যেসব সংগঠন আছে তারাও এরকম শিক্ষার্থীর বান্ধব কাজ করুক আমি এটাই প্রত্যাশা করি।

‎‎জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিকা তাসকিন বলেন, বেরোবি ইতিহাস এই প্রথম একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর অংশীদার হতে পেরে ভালো লাগছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সামনের দিনে অনুপ্রেরণা পাই জীবনে ভালো কিছু করতে পাব এ বিষয়েও অনুপ্রেরণা পাই।

‎বেরোবি শিক্ষার্থী সংসদের সভাপতি আলবীর হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণত বিনোদনমূলক অনুষ্ঠান বেশি হয়। কিন্তু মেধাবীদের মূল্যায়নের ক্ষেত্রটি অনেকাংশেই অবহেলিত। সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যেই শিক্ষার্থী পরিষদের এই আয়োজন। আমাদের সংগঠন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে অন্যতম হলো মেধাবীদের সম্মাননা প্রদান। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাব।

বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না

শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

খুবি ছাত্রী মৃত্যুর ঘটনায় গাড়িচালক আটক

জ্বালানি সংকট মোকাবিলায় রুয়েটে ছাত্রীদের জন্য বৈদ্যুতিক গাড়ি সেবা চালু

রেজিস্ট্রেশন জটিলতার ৩ মাসেও চালু হয়নি শাবিপ্রবির নতুন বাস

ঢাকা কলেজের হলে পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাবিতে দিনব্যাপী কর্মসূচি