হোম > শিক্ষা

এমপিওভুক্তি ও বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদাযয়ি শিক্ষকেরা

স্টাফ রিপোর্টার

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও বাস্তবায়ন ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকেরা। রোববার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির উদ্যোগে গত ২১ মে থেকে গত শনিবার নাগাদ শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

দীর্ঘদিন অবস্থান কর্মসূচি পালন করেও দাবি আদায় না হওয়ায় গতকাল রোববার থেকে শিক্ষকেরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতারা অংশ নিচ্ছেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষকেরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তির আলোকে গত বছর ৩ থেকে ১০ জুলাইয়ের মধ্যে বিধি মোতাবেক এমপিও আবেদন করা হয়। কিন্তু প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও একটি মাদ্রাসাও এমপিওভুক্ত করা হয়নি।

একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন থাকা সত্ত্বেও শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জানুয়ারি ২০২৬ থেকে বেতন-ভাতা ছাড় করা হয়নি। ফলে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

আগামী পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

যে কারণে ১৫ অক্টোবর শোক দিবস পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত