হোম > শিক্ষা

চাকসু নির্বাচনে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি শিবিরের

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দিন তাৎক্ষণিক অভিযোগ সমাধানের জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানিয়েছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সাঈদ বিন হাবিব লিখিত বক্তব্যে এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের দিন প্রশাসন ও প্রতিটি প্যানেলের প্রতিনিধি নিয়ে একটি বিশেষ টিম থাকলে অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।

সাঈদ আরও উল্লেখ করেন, নির্বাচনের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, বিভ্রান্তিমূলক পোস্ট এবং সাইবার বুলিং বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিভিন্ন প্রার্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু প্রশাসন এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি।

তিনি অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের কাছে জমা দেয়া হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই নির্বাচনের দিন তৎক্ষণাৎ সমস্যা সমাধানের জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ থাকা অত্যাবশ্যক বলে হাইলাইট করেন হাবিব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে