হোম > শিক্ষা

বেসরকারি শিক্ষকদের জন্য ৭৬৯ কোটি টাকা চেয়ে অর্থ উপদেষ্টার কাছে চিঠি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা চেয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে চিঠি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এক চিঠিতে এ অর্থ চাওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মাসিক ২০০০ টাকা করা হলে অতিরিক্ত অর্থ লাগবে ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা। একইভাবে চিকিৎসা ভাতা মাসিক ১০০০ টাকা হলে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা হার ৭৫ শতাংশ করা হলে ৮৪ কোটি টাকার প্রয়োজন পড়বে। ফলে এজন্য সর্বমোট-প্রয়োজন হবে ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা। এতে আরো বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লিখিত খাতগুলোতে আর্থিক সুবিধা বৃদ্ধি করা হলে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে সহায়তা করবে।

অর্থ উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সারা দেশের শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং শিক্ষা প্রদানের সার্বিক পরিষেবা উন্নয়ন সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সঙ্কোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানা রকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এ সঙ্কট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। শিক্ষা খাতের ব্যয় বাড়ানো হলে শিক্ষার উন্নয়নসহ শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার ও পেশাদারিত্বের মান বৃদ্ধিসহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে।

অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে চিঠিতে বলা হয়, আপনি অবগত আছেন যে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিও পত্র প্রদানের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ থেকে শিক্ষকদের উৎসব বোনাস ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কর্মচারীদের বিদ্যমান বোনাস ৫০ শতাংশ থেকে বৃদ্ধি না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। এ সমস্যা নিরসনে কর্মচারীদের বোনাস ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে বৃদ্ধি করা প্রয়োজন। এ ছাড়াও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবি এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১০০০ টাকা হতে ২০০০ টাকা ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকা বৃদ্ধিকরণের বিষয়টি গত ২০২৪ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারিতে ডিও (আধা-সরকারিপত্র) পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়েছিল। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পেশাদারিত্বের মান বৃদ্ধিকল্পে তাদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করাও প্রয়োজন।

এ অবস্থায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ কোটি টাকা সংস্থানের জন্য অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলো।

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব