হোম > শিক্ষা

জাকসু নির্বাচন: ১টি পদে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। এতে জাকসুর ২৫টি পদের মধ্যে দুটি পদে এগিয়ে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম। আর ক্রিড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ এগিয়ে আছেন।

এছাড়া শীর্ষ চারটি পদের তিনটিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

বাগছাস সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে আহসান লাবীব ও কার্যকরী সদস্যপদে ছেলেদের জন্য নির্ধারিত তিনটি পদের একটিতে মোহাম্মদ আলী চিশতি এগিয়ে আছেন।

এদিকে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের আরিফুল আদিব প্রায় ৮০০ ভোট জিতুর থেকে কম পেয়েছেন। একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী ও এজিএস (পুরুষ) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস হাসান।

জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার দুপুরে ভোটে কারচুপির অভিযোগ বিষয়ে এক সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয়

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত