হোম > শিক্ষা

পর্দার বিধান সুরক্ষা: পরীক্ষায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের নির্দেশ আল-হাইআতুল উলয়ার

আমার দেশ অনলাইন

পর্দার বিধান সুরক্ষার পাশাপাশি পরীক্ষার্থী শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল ও আধুনিক করতে কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলোর শীর্ষ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিতব্য দাওরায়ে হাদীস পরীক্ষায় ছাত্রী পরীক্ষার্থীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৮তম সভায় গত ৪ জুলাই এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, ১০ বছর ধরে আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এতদিন নিবন্ধনের সময় ছাত্রদের অনলাইনে ছবি নেওয়া হলেও পর্দার বিধান জড়িত থাকায় ছাত্রীদের ক্ষেত্রে তা নেওয়া হতো না।

ছাত্রীদের সম্পূর্ণ পর্দা রক্ষা নিশ্চিত করতেই ছবির পরিবর্তে এ বছর থেকে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের ছাপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ছাড়া কোনো ছাত্রী পরীক্ষার্থীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে না।

বিবৃতিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি বা ২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনে ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নির্দিষ্ট মডেলের ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য কোনো ব্র্যান্ড বা মডেলের ডিভাইস ব্যবহারে সফটওয়্যার ইন্টিগ্রেশন ও ডাটা ম্যাচিংয়ে কারিগরি জটিলতা দেখা দিতে পারে বিধায় মাদরাসাগুলোকে নিজ উদ্যোগে অন্য কোনো মডেলের ডিভাইস না কেনার কঠোর পরামর্শ দিয়েছে আল-হাইআতুল উলয়া।

এদিকে দেশের বিভিন্ন মাদরাসা থেকে নির্দিষ্ট মডেলের এই ডিভাইসটি বাজারে সহজে না পাওয়ার অভিযোগের বিষয়ে আল-হাইআতুল উলয়া স্পষ্ট করেছে, কোনো নির্দিষ্ট ব্যবসায়ী বা বিক্রেতাকে ডিভাইস সরবরাহের জন্য নির্ধারণ করা হয়নি। একসঙ্গে বিপুলসংখ্যক মহিলা মাদরাসার জন্য ডিভাইস সংগ্রহের প্রয়োজন দেখা দেওয়ায় চাহিদার তুলনায় বাজারে এর সাময়িক সংকট তৈরি হয়েছে।

এই সমস্যা সমাধানে নির্দেশিকায় বলা হয়েছে, যেসব মাদরাসা এখনো নির্দিষ্ট ডিভাইসটি সংগ্রহ করতে পারেনি, তারা এরইমধ্যে ডিভাইস সংগ্রহ করতে পেরেছে এমন অন্য কোনো নিকটস্থ মাদরাসার সহযোগিতায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

এদিকে প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান বলেন, ‘গত ১০ বছর ধরে আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষা হচ্ছে। এতো দিন নিবন্ধনের সময় অনলাইনে ছাত্রদের ছবি নেওয়া হতো, কিন্তু ছাত্রীদের নিবন্ধনের সময় ছবি নেওয়া হতো না। কারণ, মেয়েদের ছবির সঙ্গে পর্দার বিধান জড়িত। তাদের পর্দা রক্ষার জন্যই আমরা ছবির পরিবর্তে এ বছর থেকে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছি। দাওরায়ে হাদীসের ছাত্রীদের প্রত্যেককেই নিবন্ধনের সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এটা ছাড়া তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে না।’

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বৈঠক

ঢাবিতে একদিনে বড় দুই সিদ্ধান্ত, সাময়িক বরখাস্ত ৪ শিক্ষক

অডিও ভাইরাল হওয়ার পর চবি হল প্রভোস্টের পদত্যাগ

৭ বছর পর রাশেদ খাঁনকে জিএস ঘোষণা, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল

মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ