হোম > শিক্ষা

মাদরাসা প্রধানদের প্রতি বোর্ডের জরুরি নির্দেশনা

আমার দেশ অনলাইন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের দাপ্তরিক কার্যক্রম ও অনলাইন যোগাযোগ সহজ এবং নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সচল না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ড থেকে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না।

একই কারণে অনলাইন সেবার জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোও সম্ভব হবে না। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন অনলাইন সেবা গ্রহণে জটিলতা তৈরি হতে পারে।

এ কারণে বোর্ডের অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ডটি সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে সাজা

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সমন্বয় করা জরুরি হয়ে উঠেছে: শিক্ষামন্ত্রী

চুয়েটে শাটডাউন অব্যাহত, প্রধান ফটকে তালা ও চলছে গণস্বাক্ষর

মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্র উইং গঠনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগ

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বেসরকারি স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন দাবি অভিভাবকদের

নিউজিল্যান্ডে বাড়ল কাজের সুযোগ, নতুন ভিসা ১৬ নভেম্বর