হোম > শিক্ষা

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার

বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩ হাজার শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে জমে উঠেছিল এ উৎসব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ও বাংলাদেশে হিফজুল কুরআনসহ ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের জনক মুফতি কাজী মুহাম্মদ ইবরাহিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমেদ এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ এবং প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফাসহ স্কুলের অন্যান্য সম্মানিতরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১০০টি স্টলে দেশীয় বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন। ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে ছিল ভাপা, চিতই, ঝাল পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, গোলাপ পিঠা, নারকেল পিঠা, দুধ চিতই, নকশি পিঠাসহ আরও নানা মুখরোচক নামের পিঠা।

শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি করা পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। স্টলে সাজানো বাহারি রকমের পিঠা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে স্টল ঘুরে পিঠার স্বাদ গ্রহণ করেন এবং নতুন নতুন পিঠা সম্পর্কে জানতে পারেন।

এক অভিভাবক, জান্নাতুল ফেরদৌস বলেন, এই ধরনের উৎসব শহরের ব্যস্ত জীবনে গ্রামীণ পিঠার স্বাদ ফিরিয়ে আনে। আমাদের সন্তানদের বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর জন্য এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, এত ধরনের পিঠা একসঙ্গে আগে কখনো দেখিনি। সহপাঠীদের সঙ্গে আনন্দ করছি এবং পিঠা খাচ্ছি।

পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ আর উৎসবের মিলনমেলা। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের এমন আয়োজন নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব