হোম > শিক্ষা

হাসিনার ঘৃণাস্তম্ভের গ্রাফিতি মুছে দুঃখ প্রকাশ ঢাবি প্রশাসনের

ঢাবি সংবাদদাতা

শেখ হাসিনার প্রতি ঘৃণার গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে প্রক্টরিয়াল টিমের ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়।

শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি মুছতে আসে সিটি করপোরেশনের কিছু লোক। মুজিবের গ্রাফিতি পুরোটা মুছে ফেললেও শেখ হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছে ফেলার সময় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে জেনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন প্রক্টর। তিনি বলেন, ক্যাম্পাসে বিভিন্ন দল বা শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে প্রোগ্রাম করে। এসব প্রোগ্রামের ছবি ও বিস্তারিত সংগ্রহ করে এনএসআই ঊর্ধ্বতন পর্যায়ে পাঠায়। সেখানে এই ছবিগুলোর মধ্যে দেখা যায় যে, ঢাবিতে এখনো শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি রয়ে গিয়েছে। কিন্তু এগুলো যে প্রতিবাদের স্মৃতি হিসেবে এখানে রয়েছে এটা বোঝা যায়নি। সেজন্য এগুলো মুছতে বলা হয়েছিল।

নিজেদের ভুল বুঝতে পেরে তিনি আরো বলেন, শিক্ষার্থীরা এখানে যেভাবে চাইবে সেভাবেই গ্রাফিতি থাকবে। আমরা অতি দ্রুত এই দুটি মেট্রোর পিলারকে ফ্যাসিবাদ ঘৃণাস্তম্ভ ঘোষণা করে দেব।

পরে একটি ছাত্র সংগঠনের ঢাবি শাখার নেতাকর্মীরা ‘ঘৃণাস্তম্ভ’ নামক এই গ্রাফিতিতে পুনরায় শেখ হাসিনার ব্যাঙ্গাত্মক প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে