হোম > শিক্ষা

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ডাকসুর ‘রক্তাম্বর’ কবিতা পাঠ

আতিকুর রহমান নগরী

গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ‘রক্তাম্বর’ শীর্ষক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল অডিটোরিয়ামে এ আসরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ফাহমিদুল হাসান ও সানজিদা আক্তার শ্রেয়সীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফিলিস্তিন মিশনের উপপ্রধান জিয়াদ হামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শহীদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে শামস।

অনুষ্ঠানে সেঁজুতি জাহান জিনাত, ইমরান মাহফুজ, কবি বোরহান মাহমুদ, শাকিল মাহমুদ, আবিদ আজম, মইন মুনতাসীর, ফাতিমা তাসনিম জুমা, আনাস ইবনে মুনির, মৃন্ময় মিজান, আদন আওয়ান, সানজিদা আনোয়ার, তাবাসসুম তাসনিম সঞ্চারী, আফিয়া ইসলাম অর্ণি, মারুফ হাসান, ইকরামুল হাসান নাবিল, মোল্লা আবিদ হোসেন, সামিহা ইসলামসহ আরও অনেক দেশবরেণ্য কবি ও আবৃত্তিশিল্পীগণ আবৃত্তি পরিবেশন করেন।

তাদের আবৃত্তিতে উঠে আসে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতি সংহতি, ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখার আকুতি। বক্তা ও শিল্পীরা ফিলিস্তিনে চলমান ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর