হোম > শিক্ষা

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩)/ উদ্ভিদ বিজ্ঞান (১৩৩০০১)/অ্যাপ্লাইড হোম ইকোনোমিক্স (১৩৬০০৯) বিষয়ের পরীক্ষা ২৬ অক্টোবর এবং ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান (১৩২০০১)/ সমাজকর্ম (১৩২১০১) বিষয়ের পরীক্ষা ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রতারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা কর্তৃক ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৮ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত অবকাশ-কালীন ছুটি প্রদান করায় এই পরিবর্তন করা হয়েছে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গত ১৯ আগস্ট প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোন তথ্যেও জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।#

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে