হোম > শিক্ষা

ঢাকা কলেজে ছাত্রদলের পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান ফজলে হাসান নিয়ন। সোমবার ঢাকা কলেজের মুক্তমঞ্চে ফিল্টারটি উদ্বোধন করেন তিনি।

এ সময় ছাত্রদলের এই নেতা বলেন, ঢাকা কলেজে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এতসংখ্যক শিক্ষার্থীর চাহিদার তুলনায় তাদের জন্য বরাদ্দকৃত সেবার পরিমাণ খুবই সীমিত। ক্যাম্পাসে নিরাপদ এবং সুপেয় পানির ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কলেজের প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে একটি অত্যাধুনিক পানির ফিল্টার স্থাপন করার উদ্যোগ নিয়েছি। ফিল্টারটি উন্মুক্ত স্থানে স্থাপন করার ফলে সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ পথচারীও সহজেই তাদের বিশুদ্ধ পানি পান করার চাহিদা পূরণ করতে পারবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের উন্নয়ন এবং তাদের সেবার স্বার্থে কাজ করে। দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হচ্ছে ছাত্রদলের মূখ্য উদ্দেশ্য। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এধরণের ইতিবাচক কার্যক্রমের ধারাবাহিকতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, ক্যাম্পাসে পানির স্বল্পতা ও বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা ছিল। এখন থেকে সহজেই ফিল্টারের মাধ্যমে সুপেয় পানি পাওয়া যাবে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

সরকারি প্রাথমিকে ভর্তিতে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক করে নির্দেশনা জারি

প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শিক্ষকের যোগদানে অনিশ্চয়তা

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

৬ শর্ত মেনে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা