হোম > শিক্ষা

অপরাধীদের বিচারের মুখোমুখি করতে টালবাহানা সহ্য করা হবে না

সাদিক কায়েমের পোস্ট

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, খুনি-ধর্ষক-গুমকারীর পরিচয় যাই হোক না কেনো, তাদের কঠোর বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে কোনরূপ টালবাহানা সহ্য করা হবে না।

শুক্রবার রাত আড়াইটার দিকে তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

সাদিক কায়েম লেখেন, খুনি হাসিনাকে গদিতে রাখার স্বার্থে গুম-খুন-ধর্ষণসহ এমন কোনো হীন মানবতাবিরোধী অপরাধ নেই, যা কি-না গত ১৫ বছরের দুঃশাসনে সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে সংগঠিত করা হয়নি।

তিনি লেখেন, ওয়ালীউল্লাহ-আল মুকাদ্দাস-ইলিয়াস আলীর পরিবার এখনও পথ চেয়ে বসে আছে। অথচ নিজেদের দেশরক্ষার শপথ, ইউনিফর্মের দায়িত্ববোধ- সকল কিছুকে পায়ে দলে ফেলে ফ্যাসিবাদের নির্লজ্জ পদলেহনে পরোয়া করেনি। এমন চিহ্নিত সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও বিচার নিয়ে ষড়যন্ত্র চলছে।

ডাকসু ভিপি আরও লেখেন, অপামার ছাত্রসমাজের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই- খুনী, ধর্ষক, গুমকারীর পরিচয় যাই হোক না কেনো, তাদের কঠোর বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে কোনরূপ টালবাহানা সহ্য করা হবে না। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সকল খুনী-ধর্ষকদের বিচার এ মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে