হোম > শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফাঁড়ি আছে পুলিশ নেই

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়িতে এক বছর ধরে পুলিশ নেই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের এ ফাঁড়িতে নেই কোনো পুলিশের উপস্থিতি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুলিশ ক্যাম্প খালি থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাস এলাকায় বাইরের লোকজনের অনিয়ন্ত্রিত চলাচল শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

এ প্রসঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় হলো হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। পুলিশ ক্যাম্পে যদি পুলিশ না থাকে তবে শিক্ষার্থী-শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন। দ্রুতই পুলিশ ক্যাম্পে পর্যাপ্ত সদস্য নিয়োগ, নিয়মিত টহল, সিসি ক্যামেরা ও আলোকসজ্জা নিশ্চিত করা দরকার। নিরাপদ পরিবেশ ছাড়া শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুকুল আহামেদ বলেন একটি নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের মৌলিক অধিকার, যা প্রশাসন নিশ্চিত করতে বাধ্য। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ক্যাম্প পুলিশ শূন্য রয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ঝুঁকির মুখে পড়ছেন। প্রশাসনের নিকট জোর দাবি জানাই অতি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পুলিশ ক্যাম্প সচল করার আহ্বান জানাই।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছি যেন আমাদের ক্যাম্পাসে ফোর্স দেওয়া হয়। ঐ সময় ফোর্স সংকটের কারণে ব্যবস্থা নিতে পারিনি। আমরা আবারও অনুরোধ করব এবং পুনরায় চিঠি দেব। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের