হোম > শিক্ষা

উৎসবের ছুটিতে জবি, বিসিএস শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে গ্রন্থাগার

প্রতিনিধি, জবি

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে বিসিএস পরীক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে এ সময়েও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময়ে কোনো পরীক্ষার দিন নির্ধারণ করা যাবে না। তবে ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত নিয়মিত ক্লাস চলবে যথারীতি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্যই দীর্ঘ এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, শিক্ষার্থীদের আবেদন ও আগামী ১০ অক্টোবর অনুষ্ঠেয় ৪৯তম বিসিএস পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে