হোম > শিক্ষা

সিকৃবিতে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন

সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই বিপ্লবের স্মৃতি অম্লান রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে নবনির্মিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে ‘জুলাই ৩৬ গেইট’ নামকরণ করা হয়েছে।

শুক্রবার সিকৃবির এই প্রধান ফটক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গেইট উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জুলাই ৩৬ গেইট’ শুধু একটি গেইট নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নীরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা- যেন তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি আরো বলেন, শহীদদের স্মরণে ও তাদের আত্মত্যাগকে স্থায়ীভাবে গেঁথে রাখার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে ‘জুলাই ৩৬ গেইট’। এটি আত্মত্যাগ ও একটি স্বপ্নের প্রতীক। যে স্বপ্নে ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ।

সিকৃবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে প্রধান ফটকটির নির্মাণ সম্পন্ন করা হয়েছে।

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

পড়াশোনা ও সহশিক্ষায় জোর দিয়েও কেন পিছিয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা