হোম > শিক্ষা

জাবিতে ভবন থেকে পড়ে আবারও শ্রমিকের মৃত্যু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবারও এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন দশ তালা বিশিষ্ট চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের ভবন থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রাকিব (২৬)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন লাইব্রেরি থেকে পড়ে আরিফুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

জানা যায়, রাকিব আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ভবনের ময়লা নিয়ে নামার সময় ময়লার বস্তা দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বস্তাসহ তিনি পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নেন।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এনাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তিনি সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ময়লা ফেলার সময় পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা তাৎক্ষণিক প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি খতিয়ে দেখবেন এ বিষয়ে কোনো নিয়মতান্ত্রিক ত্রুটি আছে কিনা। এছাড়া সভায় আপাতত সকল নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে দাফন-কাফন সম্পন্নের জন্য প্রাথমিকভাবে ২ লাখ দেওয়া হয়েছে।

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত