হোম > শিক্ষা

জবির একমাত্র ছাত্রী হলে ১৩ পদের ১০টিই শিবিরের

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ভিপি, জিএস ও এজিএসসহ ১৩ পদের ১০টিতেই বিজয়ী হয়েছেন ছাত্রী সংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদের’ প্রার্থীরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল অপরাজিতার অগ্রযাত্রা প্যানেল। প্যানেলটির দুজন বিজয়ী হয়েছেন। অপর বিজয়ী স্বতন্ত্র প্রার্থী।

ভোটগ্রহণের প্রায় ৩০ ঘণ্টা পর গতকাল বুধবার দিবাগত রাত ১টায় আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে নওয়াব ফয়জন্নেসা হল সংসদের ৫৭১ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন অদম্য জবিয়ান ঐক্যের জান্নাতুল উম্মে তারিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অপরাজিতার অগ্রযাত্রার ফারজানা রিমি পেয়েছেন ২৩৬ ভোট।

জিএস পদে ৫৭১ ভোটে নির্বাচিত হয়েছেন অদম্য জবিয়ান ঐক্যের সুমাইয়া তাবাসসুম। নিকটতম প্রতিদ্বন্দ্বী অপরাজিতার অগ্রযাত্রার সাদিয়া সুলতানা নেলি পেয়েছেন ৩১৪ ভোট।

এজিএস পদে ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী অদম্য জবিয়ান ঐক্যের রেদওয়ানা খাওলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপরাজিতার অগ্রযাত্রার শেখ তাসলিমা জাহান মুন ৪০৪ ভোট পেয়েছেন।

এছাড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার (অপরাজিতার অগ্রযাত্রা), সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা (অদম্য জবিয়ান ঐক্য), পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া (অদম্য জবিয়ান ঐক্য), ক্রীড়া সম্পাদক সাবিকুন-নাহার (অদম্য জবিয়ান ঐক্য), সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার (অদম্য জবিয়ান ঐক্য) এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোছা. খাদিজা খাতুন (স্বতন্ত্র)।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার