হোম > শিক্ষা

চাকসু নির্বাচনে আরো ৩ প্যানেল ঘোষণা

মোট প্যানেল দাঁড়িয়েছে ১২টি

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আরো তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী এ প্যানেলগুলো ঘোষণা করা হয়। এ নিয়ে চাকসু নির্বাচনে মোট প্যানেল হলো ১২টি।

গতকাল দুপুর ১২টায় ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ প্যানেল ঘোষণা করে। এ প্যানেলের নাম ‘দ্রোহ পর্ষদ’। এতে ভিপি পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে ছাত্র ইউনিয়ন চবি শাখার সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ ইমু এবং এজিএস পদে ছাত্র ইউনিয়ন চবি শাখার দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবিরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

একই দিন দুপুর দেড়টায় ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। এ প্যানেলে ভিপি পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম, জিএস পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ ইয়াসিন আরাফাত সাকিব এবং এজিএস পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মুহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিকাল ৪টায় ‘ভয়েস অব সিইউ’ নামে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। এ প্যানেলে ভিপি, জিএস ও এজিএস পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এই শীর্ষ তিন পদ ছাড়া বাকি তিন পদে দপ্তর সম্পাদকে মুসলিমা খানম আঁখি, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আলম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে এক প্রার্থী বলেন, সারা দেশে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি প্রথম তিনজনকে বেশি হাইলাইট করা হয়। অথচ শিক্ষার সঙ্গে সম্পর্ক থেকে সবচেয়ে বেশি কাজ করেন সম্পাদকরা। তাই আমরা প্রথম তিন সম্পাদক পদে কোনো প্রার্থী না রেখে সম্পাদকীয় প্যানেল ঘোষণা করেছি।

এর আগে চাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো জোটবদ্ধ বা এককভাবে ৯টি প্যানেল ঘোষণা করে। ছাত্রদল স্বনামেই প্যানেল ঘোষণা করেছে। এছাড়া ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিসের জোটবদ্ধ প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী জোট’, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, বাম মতাদর্শের জোটবদ্ধ প্যানেল ‘বৈচিত্র্য ঐক্য’, ক্লাব অ্যালায়েন্সের ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’, স্বতন্ত্র শিক্ষার্থীদের দুই প্যানেল ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন’। এছাড়া বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ নামে প্যানেল ঘোষণা করেছে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের