হোম > শিক্ষা

শিক্ষক-কর্মকর্তাদের জন্য বড় সুখবর

আতিকুর রহমান নগরী

শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আওতাধীন সব প্রতিষ্ঠান ও দপ্তরকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র যুক্ত করে এ চিঠি সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের পুনঃনির্ধারিত দৈনিক প্রশিক্ষণ ভাতার চিঠি (সংলগ্নিসহ) পাঠানো হলো। এই চিঠির মর্ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।

এর আগে ১৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। এখন থেকে এই ভাতা হবে- ৯ম গ্রেড থেকে এর নিচের পর্যায়ের কর্মচারী কেন্দ্রে অবস্থানকালীন ৮০০ টাকা, মাঠ সংযুক্তকালীন এক হাজার টাকা; ১০ গ্রেড থেকে এর নিচের পর্যায়ের কর্মচারী কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা।

এর জন্য শর্ত হলো এ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না; এ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে; নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে; এবং এ ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে