হোম > শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রণীত ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমানের সঙ্গে মতবিনিময় করেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল। রোববার শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয়ে গিয়ে এই মতবিনিময় করে।

মতবিনিময় শেষে সচিব মজিবর রহমানের কাছে শিবির প্রণীত ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনার কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় সচিব তাদের দাবির বিষয়গুলো দেখে বিবেচনা করার আশ্বাস দেন।

শিবির প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। এর আগে গত ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩০ দফা সংস্কার প্রস্তাবনা জাতির সামনে তুলে ছাত্রশিবির।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সিবগাতুল্লাহ বলেন, আমরা আশা করি, ছাত্রশিবির প্রস্তাবিত ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনাটি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পাশাপাশি অন্যান্য সংগঠন, শিক্ষাবিদসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মতামত অন্তর্ভুক্ত করে দেশের সার্বিক কল্যাণে আগামী বছর থেকেই এর বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার