হোম > শিক্ষা

হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে লড়াই ঘোষণা সর্ব মিত্রের

আতিকুর রহমান নগরী

অল্প সময়ের মধ্যেই দেশের মিডিয়া জগতকে চেনা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র। যিনি লড়াই করছেন শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমি বুঝতে পেরেছি, কীভাবে একসময় ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী মিডিয়াকে ব্যবহার করে নিজেদের পক্ষে সম্মতি তৈরি করত। এখনো একইভাবে প্রশ্ন সাজানো হয়। একটি বামপন্থী গণমাধ্যম তার কাছে মুক্তিযুদ্ধ ও পাহাড় বিষয়ক প্রশ্ন তুললেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার পরিকল্পনা বা স্বপ্ন সম্পর্কে জানতে চায়নি।’

তার ভাষায়, ওরা আসল উদ্দেশ্যে প্রশ্ন করেনি, বরং আমার মুখ থেকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত কিছু বের করে আনতে চাইছিল।’ তবে তিনি জানিয়ে দেন, এতে তিনি বিচলিত নন। বরং হাসিমুখেই সব মোকাবিলা করছেন।

এ সময় সর্ব মিত্র হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করে বলেন, ‘স্রেফ ঘোষণা করছি— হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হয়েছে। সময় আসবে, আপনাদের পতন আমার হাত ধরেই হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে