হোম > শিক্ষা

ডাকসুর উদ্যোগে স্থাপন হচ্ছে সব আবাসিক হলে কম্পিউটার ল্যাব

আতিকুর রহমান নগরী

সব আবাসিক হলে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আবেদন করেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো.মাজহারুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।

শনিবার দুপুরে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে এ ল্যাবগুলো শিক্ষার্থীদের গবেষণা, থিসিস প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও অ্যাকাডেমিক কাজের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে কাজ করবে।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বলেন, ঢাবির প্রতিটি আবাসিক হলকে স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেন্টার হিসেবে গড়ে তুলতে চাই। আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে এক অপরিহার্য অনুষঙ্গ হলো-কম্পিউটার। ঢাবির বর্তমান সামগ্রিক বাস্তবতায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞান চর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে কম্পিউটার ল্যাব অতীব জরুরি।

তার ভাষ্য, ল্যাব যদি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে স্থাপিত হয়, তাহলে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমের বাইরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি গবেষণা, অ্যাকাডেমিক কাজসমূহের প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও থিসিস প্রস্তুতিকরণসহ অনলাইনের সব সুবিধা খুবই সহজলভ্য ও দ্রুততর সময়ে পাবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করতে আরো বেশি সক্ষম হবে।

মাজহারুল বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের ব্যাসিক ডিমান্ড হিসেবে প্রতিটি আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যা শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি হাব হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সামগ্রিক পরিকল্পনার কথা অবহিত করলে তারা এতে সাধুবাদ জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে