হোম > শিক্ষা

বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, জাবি

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে এ কর্মসূচী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী আফরোজ মৌসুমি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম আমাদের বোনেরা ক্যাম্পাসসহ দেশের সব জায়গায় নিরাপদ থাকুক। অথচ আছিয়াসহ গত এক বছরে দেশে প্রায় তিন হাজারের অধিক ধর্ষণ হয়েছে। বিইউপির যে বোন ধর্ষিত হয়েছে তার বিচার হোক। বিইউপির শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়া হোক।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, সাভারে বিইউপি শিক্ষার্থী গণধর্ষণের প্রতিবাদে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত ১৭বছরের বিচারহীনতার কারণে দেশে ধর্ষণ ও অন্যায়-অনিয়ম অব্যাহত ছিল। জাবিতে ছাত্রলীগের মানিক ও কিছুদিন আগে মোস্তাফিজ ধর্ষণ করেছিল।

জুলাই পরবর্তী সময়ে ইন্টেরিম সরকারের মাধ্যমে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এ সরকারও নারীদের নিরাপত্তা, ন্যায় বিচার ও আইন শৃঙ্খলা উন্নতি করতে পারেনি। আমরা চাই অনতিবিলম্বে সাভারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

রমজানে নিম্নমানের খাবার বেশি দামে খাচ্ছেন শিক্ষার্থীরা

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী