হোম > শিক্ষা

প্রথম কেন্দ্রের ফলাফলে ছাত্রদলের ভিপি প্রার্থীর ভোটের চেয়ে ৪ গুণ এগিয়ে শিবির

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে চারগুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।

রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম। এতে দেখা যায়, ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ মন্নুজান হলে ভোট পেয়েছেন ৯৭২টি। আর ছাত্রদলের প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ২৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসিন খান পেয়েছেন ১৭৩টি।

এই হলে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট। শিবিরের প্যানেলের ফাহিম রেজা ৪৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর ৮৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন। এজিএস পদে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট। ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮।

এই হলের ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান। পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট। জিএস নির্বাচিত হয়েছেন তাসমিয়া জাহান তন্মী। তার ভোট ৯১২। এজিএস পদে সাবিনা ইয়াসমিন পেয়েছেন ১ হাজার ৫।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, দ্বীপ মাহবুব (৪৭৮), তামান্না আক্তার (৪৫৯), ইমতিয়াজুল হক জালালী (৪০১) ও হাবিবুর রহমান (৩৬১)।

সিনেট প্রতিনিধি পদে এ হলে জুয়েল রানা ১২০, আরিফুল ইসলাম ১১৮, রাহুল আগাওয়াল ১১২, সাজ্জাদ হোসেন ৯৯ ও জুনাইদ ৮৬ ভোট পেয়েছেন।

মোট ১৭টি কেন্দ্রের ফল ঘোষণার পর রাখছো কেন্দ্রীয় সংসদের ফল চূড়ান্ত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে