হোম > শিক্ষা

অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে ডুজারের ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংবাদকর্মীদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণ শেষে ডুজার সদস্যদের তাদের ত্রৈমাসিক শ্রেষ্ঠ রিপোর্টের স্বীকৃতিস্বরূপ ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হেল্প ডেস্কের প্রধান মো. বদরুদ্দোজা বাবু।

বাস্তবভিত্তিক নানা অভিজ্ঞতার মিশেলে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল নিয়ে তিনি সাংবাদিকদেরকে ধারণা দেন।

প্রশিক্ষণ শেষে ১১ ফেব্রুয়ারি-১০ মে ২০২৫ এবং ১১ মে-১০ আগস্ট ২০২৫ এ দুই পিরিয়ডের রিপোর্টের জন্য বিশ্ববিদ্যালয়ের ৯ জন সংবাদকর্মীকে ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডুজার ৪৪জন সদস্যের বাছাই করা প্রতিবেদনের ওপর বিচার বিশ্লেষণ করে এই ৯ জনকে পুরস্কৃত করা হয়। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১১ ফেব্রুয়ারি-১০ মে ফিরিয়ডে প্রথম হয়েছেন আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফিউজ্জামান লাবিব, দ্বিতীয় হয়েছেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোসাঈন মাহি, তৃতীয় হয়েছেন আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহির কাইয়ুম এবং চতুর্থ হয়েছেন বিডিনিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরফাতুল ইসলাম নাইম।

১১ মে থেকে ১০ আগস্ট ২০২৫ পিরিয়ডে প্রথম হয়েছেন দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরমান হোসেন, দ্বিতীয় হয়েছেন দ্যা বিজনেস স্টান্ডার্ডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদুল আলম জায়িফ, তৃতীয় হয়েছেন বিডিনিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরফাতুল ইসলাম নাইম, চতুর্থ হয়েছেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মানজুর হোসাঈন মাহি এবং পঞ্চম হয়েছেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদ সাকিব।

ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহদি হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডুজার সাবেক সভাপতি ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার রিয়াদুল করিম, ডুজার সাবেক সভাপতি ও বিডিনিউজ২৪.কম এর স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার