হোম > শিক্ষা

উচ্চ শিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই

প্রাইম ইউনিভার্সিটির সমাবর্তনে প্রাথমিক উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলা আমাদের মাতৃভাষা, এবং উচ্চ শিক্ষার ভাষা হিসেবে বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না; উপযুক্ত দক্ষতা ও কর্মদক্ষতা অর্জনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমরা উচ্চ শিক্ষা লাভ করছি কিন্তু উপযুক্ত দক্ষতা এবং উদ্যোগী হয়ে উঠছি না। এর ফলে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়ার কথা ছিল এবং যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না।

তিনি আরো বলেন, আমরা টেকনিক্যালি যতই অগ্রগতি লাভ করি না, যদি আমাদের মানবিক উন্নতি না ঘটে তাহলে কখনোই আমরা আমাদের দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো না।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, একটা দেশের উন্নতির জন্য অনেক রকম সম্পদ থাকে। আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে—সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, বোঝাও হতে পারে। যখন কোন জনশক্তি স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল হয়, তাহলে তার জনসম্পদে পরিণত হয়। তা যদি না ঘটে, কোনো দেশ অগ্রগতির পথে এগোতে পারবে না।

উপদেষ্টা গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি আশা করি আপনারা আপনাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।

সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম শামসুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মীর শাহাবুদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মো. খসরু, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, প্রফেসর ড. রকিবুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রহমান, প্রফেসর ড. রশিদুল হাসান এবং প্রফেসর ড. নূর মোহাম্মদ। সমাবর্তনে মোট ১ হাজার ৮৭০ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়

পার্সোনাল ব্র্যান্ডিং: নিজেকে চেনানোর বিজ্ঞান

জার্মানির স্টুডেন্ট ভিসা: আবেদন থেকে অনুমোদন, যা জানা জরুরি

তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ