হোম > শিক্ষা

এবার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে ববি শিক্ষার্থীরা

প্রতিনিধি, ববি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি না মেনে নিলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সম্মেলনে তারা এ কর্মসূচির ঘোষণ দেন। এসময় তারা অনশন করার প্রস্তুতির কথাও জানান।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শাখা ইসলামী ছাত্রশিবিরে সভাপতি আমিনুল ইসলাম, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বর্তমানে বিলুপ্ত) সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখা সংগঠক সাক্ষর।

এ সময় ইসলামী ছাত্রশিবিরে সভাপতি আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ইউজিসি, মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। তারা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ করার চেষ্টা করেনি। অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি। যেহেতু তারা শুনছে না এক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। আমরা রাজপথে বাস্তবায়ন করেই ঘরে ফিরবো।

এরপর রাকিব আহমেদ বলেন, কর্তৃপক্ষ আমাদের আন্দোলনে কর্ণপাত করেনি। তারা হয়তো মনে করেছে আমরা থেমে যাবো। কিন্তু এই তিন দফা দাবি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দিবো।

এ সময় তিনি দাবির বিষয়ে আরো বলেন, তিন মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির সকল কাজ শেষ করতে হবে। জমি অধিগ্রহণ করা হয়নি। খুব স্বল্প সময়ের মধ্যে ১৫০ একর জমি বুঝিয়ে দিবে। পরিবহন সংস্কার নিয়ে আমাদের রোডম্যাপ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এ দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত প্রায় একমাস যাবৎ অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে ঢাবিতে পথনাটক

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি