হোম > শিক্ষা

৩৭ কেন্দ্রে শিবিরের ভিপি-জিএস-এজিএস প্রার্থী এগিয়ে

স্টাফ রিপোর্টার

বাঁ থেকে শিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএসপ্রার্থী আব্দুল আলিম আরিফ এবং ছাত্রদলের এজিএসপ্রার্থী তানজীল। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৭ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩৭ কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব থেকে ৮৪৬ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

৩৭ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৫ হাজার ২৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৪২৪ ভোট।

জিএস পদে শিবিরে আরিফ পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ৪২ ভোট। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৪ হাজার ৭৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৭২৫ ভোট।

উল্লেখ, এর আগে কয়েক পেছানো ও স্থগিতের গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া হয় ভোট। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের