হোম > শিক্ষা

আইবিএর পরীক্ষা দিয়ে শুরু ঢাবির ভর্তি কার্যক্রম

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তিযুদ্ধ।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় এই ভর্তি পরীক্ষা। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর হবে।

গত ২৯ অক্টোবর থেকে শুরু হয় আবেদন। গত ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে আবেদন। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজারের বেশি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে