হোম > শিক্ষা

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

আতিকুর রহমান নগরী

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওসামা এস এম খান। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী মে মাসে তিনি নতুন দায়িত্ব বুঝে নেবেন।

ওসামা খান ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি নেন। এরপর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে এমফিল করেন। গবেষণা করেছেন রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ে। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করপোরেট ফাইন্যান্স, গাণিতিক অর্থনীতি, বিনিয়োগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করে আসছেন।

এর আগে তিনি অ্যাস্টন ইউনিভার্সিটিতে প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব সারেতেও প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সোলেন্ট ইউনিভার্সিটির ডিরেক্টর অব লার্নিং অ্যান্ড টিচিং হিসেবেও কাজ করেছেন।

ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসে নিয়োগের বিষয়ে ওসামা খান বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য হিসেবে নিযুক্ত হতে পারা আমার জন্য সম্মানের। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে