হোম > শিক্ষা

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd) ভিজিট করে লগ-ইনের মাধ্যমে নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারবেন।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বিজ্ঞপ্তিতে পরবর্তী কার্যক্রম সম্পর্কে উল্লেখ করে বলেন যে, "ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শিক্ষার্থী কর্তৃক বিষয় পছন্দ (Subject Choice) করণ। এ বিষয়ক যাবতীয় তথ্য যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।"

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা