হোম > শিক্ষা

শিক্ষক নিয়োগে নতুন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ

আতিকুর রহমান নগরী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। মঙ্গলবার এক পরিপত্র জারি করে এ তথ্য জানিয়েছে মাউশি।

পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ‘পরিশিষ্ট-ঘ’ এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হলো।

পরিপত্রে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা বর্তমানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।

এক্ষেত্রে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। এক্ষেত্রে শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার