হোম > শিক্ষা

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

প্রতিনিধি, হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, এগ্রনোমি বিভাগের প্রফেসর ড. মো. সহিদুল ইসলাম, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হাসান, ক্রপ ফিজিওলোজি অ্যান্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, জিপিবি বিভাগের প্রফেসর ড. মো. আরিফুজ্জামান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এ সময় রেজিস্ট্রেশন করেন হাবিপ্রবির ৯ম ব্যাচের শিক্ষার্থী ও এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা বানু।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খাত ভিত্তিক ব্যয় এর প্রাপ্ত তথ্য এবং হাবিপ্রবির সমাবর্তন সংক্রান্ত বিভিন্ন কমিটি প্রদত্ত প্রাথমিক ব্যয় পর্যালোচনা করে দেখা গেছে সমাবর্তনের জন্য শিক্ষার্থী প্রতি ব্যয় হবে প্রায় ৬,৩০০ টাকা। তাই সকল কিছু বিবেচনা করে স্নাতক ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি পৃথক পৃথক ভাবে ৩০০০/-, এমবিএ (ইভিনিং) ৪০০০/- এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস দেয়ার সময় জানালেন শিক্ষামন্ত্রী

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

হাদি হত্যার রহস্যকে ‘পলিটিক্যাল টুল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: আম্মার

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চবিতে নতুন শাটল ট্রেন উদ্বোধন

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর