হোম > শিক্ষা

আন্দোলনের মুখে শাবিপ্রবিতে ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল

প্রতিনিধি, শাবিপ্রবি

আন্দোলনের মুখে ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে গৃহীত বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।

এক বছর আগের র‍্যাগিং ইস্যুকে কেন্দ্র করে অনুষ্ঠিত ২৩৭তম সিন্ডিকেট সভায় একজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ২৪ জনকে বিভিন্ন মেয়াদে ও হলে আজীবন বহিষ্কার করা হয়। এ ঘটনায় শুরু হয় তীব্র আন্দোলন। অনেক বিভাগের শিক্ষার্থী প্রশাসনের এ সিদ্ধান্তকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেই বহিষ্কারাদেশ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে