হোম > শিক্ষা

চারুকলায় ফ্যাসিবাদের মুখোশে আগুন পরিকল্পিত: সাদা দল

ঢাবি সংবাদদাতা

চারুকলা অনুষদে ফ্যাসিস্ট হাসিনার দানবীয় মুখাকৃতির মোটিফে আগুন লাগানোর ঘটনা রহস্যজনক নয় বরং এটি পরিকল্পিত বলে অভিহিত করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

শনিবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন তারা।

এছাড়াও মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে অগ্নিকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় শিক্ষকদের এ সংগঠনটি৷

বিবৃ‌তিতে নেতৃবৃন্দ বলেন, বাঙালি জাতির ঐতিহ্যের স্মারক পয়লা বৈশাখ। এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা উদযাপনের আর মাত্র দুইদিন বাকি। আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য ফ্যাসিস্টদের প্রতিকৃতি তৈরিসহ অন্যান্য প্রস্তুতি যখন প্রায় শেষ দিকে তখন শনিবার ভোররাতে চারুকলা অনুষদের চার দেওয়ালের ভেতরে তৈরি করা এসব প্রতিকৃতিতে আগুন দেওয়া নিছক কোনো রহস্যজনক নয়। এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ ঘটনায় ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসর কিংবা ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের হাত থাকার সম্ভাবনা বেশি।

ঢাবি সাদা দলের নেতারা অবিলম্বে চারুকলায় অগ্নিকান্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত কওর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের কাছে আহ্বান জানান।

ঢাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ দিনের স্থগিতাদেশ শেষ হয়নি পাঁচ মাসেও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ঢাবিতে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ-আরাফাত

ঢাবির ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফেসবুকে প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার পেলেন চবির ৬ শিক্ষক

ঢাবিতে জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান চায় ছাত্রদল

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

প্রাথমিক শিক্ষায় প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেয়া হবে: ববি