হোম > শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়ে বৈঠক, যা জানা গেল

আতিকুর রহমান নগরী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য টেলিটকের সঙ্গে বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সকালে বৈঠকটি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম।

তিনি গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে গতকাল রোববার প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ‘বিধি ৭-এর উপ-বিধি (২)-এর দফা (খ)’-এ উল্লিখিত ‘অন্যান্য বিষয়ে’ শব্দগুলোর পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ প্রতিস্থাপিত হবে।

এর আগে গত ২৮ আগস্ট প্রকাশিত মূল বিধিমালায় বলা হয়েছিল, সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। এর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য এবং ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য নির্ধারিত ছিল। নতুন সংশোধনীতে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ যুক্ত করায় বিজ্ঞান ছাড়াও অন্যান্য বিষয়ে স্নাতকদের অন্তর্ভুক্তি আরো সুস্পষ্ট করা হয়েছে।

এ ছাড়া বিধিমালার তফসিল–১ সংশোধন করা হয়েছে, যেখানে শিক্ষক নিয়োগের পদ্ধতি ও প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

চবি ছাত্রদল সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

২৩ দিনের টানা ছুটি শেষে কাল খুলছে মাদ্রাসা

গুমের ‘নাটক’ সাজিয়ে সরকারকে দোষারোপের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস দেয়ার সময় জানালেন শিক্ষামন্ত্রী

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন