হোম > শিক্ষা

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় ও ঢাবি কমিটি ঘোষণা, নেতৃত্বে কারা

প্রতিনিধি, ঢাবি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে নবগঠিত ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ তাদের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটি ঘোষণা করেছে।

শুক্রবার সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠনের মাধ্যমে গঠিত জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার।


এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) এবং মহির আলম (দক্ষিণাঞ্চল)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও অনুমোদন করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।

তবে নবগঠিত এ কমিটিতে বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক ও ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে রাখা হয়নি।

সংগঠনট সূত্রে জানা যায়, ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সেই নির্বাচনে তিনি দলের প্রার্থীদের তুলনায় বেশি ভোট পান, যা তাকে নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করার ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার জানান, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটিকেও আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত