হোম > শিক্ষা

রহমতুন্নেসা হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্য

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

ঘোষিত ফলাফলে দেখা যায়- ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩০ ও ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির পেয়েছেন ১৮৬ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ৫৭৯ ভোট। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৩২০ ভোট।

এজিএস শিবির সমর্থিত এস এম সালমান সাব্বির ৩৪৯ এবং ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা ২৮৯ ভোট পেয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে